অভিষেকের প্রথম প্রেমিকা কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন-জিনাত আমান
অভিষেক বচ্চন-জিনাত আমান

অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন কিন্তু তাঁর প্রথম প্রেম নন। বলিউডের এই অভিনেতার প্রথম প্রেমিকা অন্য কেউ। ভাবছেন কারিশমা কাপুর তাঁর জীবনের প্রথম প্রেম? মিথ্যা নয়, এই অভিনেত্রীর সঙ্গেই তো দীর্ঘদিন প্রেম ছিল তাঁর। এমনকি কারিশমার সঙ্গে বাগদানও হয়েছিল অভিষেকের। পরে অবশ্য সেটি ভেঙে গেছে। কিন্তু এই ‘রিফিউজি’ তারকা প্রথম প্রেমে পড়েছেন তারও অনেক আগে। মাত্র পাঁচ বছর বয়সে তিনি তাঁর বাবার সহ-অভিনেত্রী জিনাত আমানের প্রেমে পড়েছিলেন।
অমিতাভ ও জিনাত আমানের একটি সিনেমার শুটিং হয়েছিল ভারতের হিমাচল প্রদেশে। অভিষেকও সেই শুটিংয়ে বাবার সঙ্গে গিয়েছিলেন। আর প্রথম দিন সুন্দরী জিনাত আমানকে দেখেই ছোট্ট অভিষেক তাঁর প্রেমে পড়ে যান। ওই সময়ে অনেক পুরুষই জিনাত আমানের প্রেমে পড়তেন। কিন্তু অভিষেক বচ্চন সে সময় নিতান্তই শিশু।
অভিষেক জানান, সারা দিন জিনাতের সঙ্গে সঙ্গে থাকতেই তখন ভালো লাগত তাঁর। এমনকি রাতে ঘুমানোর সময়ও নাকি জিনাত আন্টিকে ছাড়তে চাইতেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেকের প্রথম প্রেমের ব্যাপারে জানতে চাইলে নিজের সম্পর্কে এই মজার তথ্য দেন অভিষেক। ফিল্মফেয়ার।