অমিতাভ বচ্চনের সাংবাদিক-ভীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের সাংবাদিকদের নিয়ে ভীতি এখনো কাটেনি। ৪০ বছর ধরে তিনি বিভিন্ন সংবাদপত্র ও সংবাদমাধ্যমকে কয়েক শ বার সাক্ষাৎকার দিলেও সাংবাদিক সম্পর্কে ভীতি দূর হয়নি এখনো। অমিতাভের বয়স এখন ৭২ বছর। অমিতাভ বচ্চন এ কথা অকপটে স্বীকার করেছেন তাঁর নিজস্ব ব্লগে। তিনি লিখেছেন, ‘সাংবাদিকদের মুখোমুখি হলে আমার স্নায়ুগুলো সব অবশ হয়ে যায়। আমাদের মতো তারকাদের টেনে নিচে নামানোর খেলায় সাংবাদিক এবং সংবাদমাধ্যমই সব সময় জিতে যায়। গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভের মুখোমুখি হওয়াটা মোটেই সোজা কথা নয়।’ তিনি আরও বলেছেন, ‘সংবাদমাধ্যমকে কখনো তুষ্ট করা যায় না।’