অমিতাভকে নিয়ে উভয়সংকটে সুজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুজয় ঘোষের সিনেমাতে অমিতাভ থাকবেন না! এ কি হয়? কিন্তু সেটাই হতে যাচ্ছে। পরিচালকের নতুন চলচ্চিত্র ‘কাহানি টু’তে থাকছেন না অমিতাভ। এটা মেনে নিতে পারছেন না পরিচালক সুজয় ঘোষ।
‘কাহানি টু’তে অমিতাভ কীভাবে থাকবেন, তাঁর কুলকিনারা করতে পারছেন না সুজয়। সুজয় বলেন, ‘কী করব? অমিতাভ স্যারকে ছাড়া আমি ছবি তৈরির কথা চিন্তা করতে পারি না। যখন আমি “আলাদিন” ছবি করলাম, সেখানে তিনি ছিলেন। “কাহানি” সিনেমাতে “একলা চলরে” গানটি গাইলেন। আমার প্রযোজিত “তিন” সিনেমাতেও তিনি ছিলেন। কিন্তু “কাহানি টু”তে তিনি নেই। তাঁকে ছাড়া আমার সিনেমা অসম্পূর্ণ মনে হয়।’
আগামী মাসেই মুক্তি পাবে ছবিটি। মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল ও টোটা রায় চৌধুরী। বলিউড হাঙ্গামা