অমিতাভের নাকে খত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতার ‘অভি’ বাদ দিয়ে নেতা হতে গিয়েছিলেন। কিন্তু রাজনীতির ঘুঁটি চালাচালি করতে গিয়ে দেখলেন, এ তাঁর কম্ম নয়। নাকে খত দিয়ে ফিরে এসেছেন অমিতাভ বচ্চন। বলিউডের কিংবদন্তি এই অভিনেতা জানিয়েছেন, একবারেই যথেষ্ট শিক্ষা হয়েছে তাঁর। আর ওমুখো হবেন না।
১৯৮৪ সালে এলাহাবাদ থেকে লোকসভা নির্বাচনে লড়াই করে জেতা অমিতাভ তিন বছর পরই পদত্যাগ করেছিলেন। সেই অভিজ্ঞতা আজও তাড়িয়ে বেড়ায় তাঁকে। বিগ বি বলেছেন, ‘রাজনীতিতে নামাটা ছিল একটা ভুল। স্রেফ আবেগের বশে কাজটা করেছিলাম। তবে বুঝেছিলাম, রাজনৈতিক ময়দানের বাস্তবতা আর আমার আবেগ একেবারেই আলাদা দুটি বিষয়। তাই সরে এসেছি। এরপর আর কখনোই ওই পথে যাওয়ার কথা ভাবিনি।’ আইএএনএস।