অমিতাভের ফেসবুক অনুসারী ২ কোটি ৩০ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

এমনিতেও বলিউডের তারকা অভিনেতা ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের ভক্তসংখ্যা অনেক। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বর্ষীয়ান তারকা অভিনেতার অসংখ্য ভক্ত। এর আগে টুইটারে অমিতাভ বচ্চনের ভক্তের সংখ্যা কোটি ছাড়িয়ে যাওয়ার বিষয়টি খবরে এসেছিল। এবার বড় বচ্চন নিজেই ফেসবুকে তাঁর ভক্তসংখ্যার বিষয়টি উল্লেখ করে পোস্ট দিয়েছেন।

এই ‘পিকু’ তারকা জানিয়েছেন, ফেসবুকে তাঁর ফলোয়ার বা অনুসারীর সংখ্যা এখন ২৩ মিলিয়ন।
অমিতাভ এ প্রসঙ্গে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ‘২৩ মিলিয়ন . .!! ফলোয়ার্স!! এই মাইলফলক পার হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ...আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই হতো না।’
অমিতাভ বচ্চন ৫ ফেব্রুয়ারি তাঁর ফেসবুক পোস্টে আরও লিখেছেন, মজার একটি কাকতালীয় বিষয় বটে... ২৩ মিলিয়ন... ২৩ . . ২ ‍+ ৩ ‍= ৫ . . ফেব্রুয়ারির ৫ তারিখ, আজ . . অভিষেকের জন্মদিন . . !!! কী অবাক কাণ্ড!! পিটিআই।