অমিতাভের সাফল্য উদ্যাপনে এক ফ্রেমে জয়া-রেখা

অমিতাভ-রেখার প্রেম কাহিনি নতুন কিছু নয়। ভক্তদের মতো এ বিষয়টি অমিতাভ ঘরনি জয়ার কাছে অজানা না। এ কারণেই জয়ার সঙ্গে রেখার সম্পর্কটা বরাবরই ঠান্ডা। খোশগল্পতো হয়ই না, অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ হলে বড়জোর সৌজন্য বিনিময়ে সীমাবদ্ধ ছিল এত দিন। কিন্তু সম্প্রতি ব্যতিক্রম এবং বিরল ঘটনা ঘটল।
শনিবার সন্ধ্যা। মঞ্চে তখন অ্যাওয়ার্ড পাচ্ছেন অমিতাভ বচ্চন। সেই মুহূর্তে দর্শকাসনে একসঙ্গে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অমিতাভকে অভিনন্দন জানালেন জয়া বচ্চন এবং রেখা। এ দৃশ্যটি হয়ে উঠল অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত।
সেদিন ‘পিকু’র জন্য স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছিলেন জয়া বচ্চনের জীবন সঙ্গী, বলিউড কিংবদন্তি। সেই অনুষ্ঠানে তখন একসঙ্গে উঠে দাঁড়িয়ে অমিতাভের জন্য হাততালি দিলেন রেখা এবং জয়া বচ্চন। মুহূর্তে তৈরি হল এক অসাধারণ এক দৃশ্যকাব্য। এখানেই শেষ নয়, রীতিমতো বন্ধুর সাফল্যের জন্য বন্ধু স্ত্রীকে জড়িয়েও ধরলেন রেখা। সূত্র: ইয়াহু সেলিব্রেটি