অমিতাভের সিনেমা নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইটির প্রচ্ছদ
বইটির প্রচ্ছদ

১৯৭৭ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের জনপ্রিয় ছবি ‘অমর আকবর অ্যান্থনি’ নিয়ে একটি বই প্রকাশ করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস। বইয়ের নাম দেওয়া হয়েছে ‘অমর আকবর অ্যান্থনি: বলিউড, ব্রাদারহুড অ্যান্ড দ্য নেশন’। বইয়ের প্রচ্ছদেও রাখা হয়েছে সিনেমার তারকাদের ছবি।
নিজের একটি সিনেমা বই আকারে প্রকাশ পাওয়ায় ভীষণ খুশি ‘বিগ বি’। টুইটারে তিনি বইটির প্রচ্ছদ প্রকাশ করে লিখেছেন, ‘অসাধারণ’।
‘অমর আকবর অ্যান্থনি’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শাবানা আজমি, ঋষি কাপুর, বিনোদ খান্না, নিতু সিং, পারভীন ববি, নিরুপা রায় ও প্রাণ। হিন্দুস্থান টাইমস