অমৃতাই বেছে দিয়েছিলেন

গুজব শোনা যাচ্ছিল, সাইফকন্যা সারা আলী খানের বলিউড অভিষেকে বিলম্বের কারণ তাঁর মা অমৃতা সিংয়ের অতিরিক্ত কড়া শাসন। মেয়ের পোশাক-আশাক নিয়ে অমৃতার আপত্তি তোলার কথাও প্রকাশিত হয়েছিল কয়েকটি গণমাধ্যমে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন সারার মা, অভিনেত্রী অমৃতা সিং।
সাইফের বর্তমান স্ত্রী কারিনা কাপুর খানের জন্মদিনের পার্টির পরই মূলত এই গুজব ডালপালা মেলতে শুরু করে। সেদিন পার্টিতে সারার পরনে ছিল খাটো টপস আর আঁটসাঁট জিনস। এর আগেও সারার কিছু খোলামেলা পোশাকের ছবি ইন্টারনেটে প্রকাশ পায়। আর মেয়ের এমন পোশাক পরার জন্য নাকি কারিনার প্রভাবকেই দায়ী মনে করেন অমৃতা।
কিন্তু সম্প্রতি অমৃতা সাফ জানিয়ে দিয়েছেন, এসব কথা ভিত্তিহীন। কারণ, কারিনার জন্মদিনে সারা যে পোশাক পরেছিলেন, সেটা অমৃতাই বেছে দিয়েছিলেন। এমনকি সাইফ-কারিনার বিয়েতে ছেলে ইব্রাহিম আর মেয়ে সারা কী পোশাক পরবেন, তাও তিনিই ঠিক করে দিয়েছিলেন। ফিল্মফেয়ার