অর্জুন রামপাল 'আঁখে টু' ছবিতেও অন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জুন রামপাল
অর্জুন রামপাল

২০০২ সালে মুক্তি পাওয়া ‘আঁখে’ ছবি থেকে সিক্যুয়াল হতে যাচ্ছে ‘আঁখে টু’। সেখানে আগের মতো দেখা যাবে অর্জুন রামপালকে। এবারেও তাঁকে দেখা যাবে অন্ধরূপে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘কাবিল’ ছবিতে হৃতিক রোশন অন্ধ চরিত্রে অভিনয় করেন। অর্জুন জানালেন, এটা হৃতিকের সঙ্গে কোনো প্রতিযোগিতা নয়। তবে অন্ধ চরিত্রে মানসম্পন্ন অভিনয়ে অবশ্যই একটি চ্যালেঞ্জ। ‘আঁখে’ সব সময়ই তাঁর জন্য একটি বিশেষ ছবি। এখনো ছবিটি নিয়ে ভক্তরা তাঁর সঙ্গে কথা বলেন। এখন আগের থেকে অনেক অভিজ্ঞ তাঁরা। ছবিটির সিক্যুয়ালটিকে অন্য একটি মাত্রায় নিয়ে যেতে চান। শুটিং শুরু হতে বাকি মাত্র কয়েক দিন। এর জন্য বেশ পরিশ্রম করছেন তাঁরা।
অর্জুন আরও জানালেন, ছবিতে থাকবে বিস্ময়কর সব স্ট্যান্ট। আগের কিস্তির সবাই থাকবেন? অর্জুন বললেন, অক্ষয় তাঁর অন্য ছবি নিয়ে ব্যস্ত। তাঁকে তাঁরা চান। তবে অমিতাভ বচ্চন ও অর্জুন রামপাল বাদে অন্য অভিনয়শিল্পীদের রদবদল হয়েছে।
ছবিতে অনিল কাপুর ও আরশাদ ওয়ার্সিও অন্ধ চরিত্রে অভিনয় করবেন। আরও অভিনয় করছেন ইলিয়েনা ডি ক্রুজ। পরিচালনা করছেন আনিস বাজমি। ইন্ডিয়ান এক্সপ্রেস