অর্জুন-শ্রদ্ধা বাস্কেটবল শিখছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর
শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর

চেতন ভগতের উপন্যাস ‘হাফ গার্লফ্রেন্ড’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অর্জুন কাপুরের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে, এ খবর পুরোনো। এও জানা খবর, ছবির কাহিনিতে বাস্কেটবল খেলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
নতুন খবর হলো, ভারতের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এবার ‘হাফ গার্লফ্রেন্ড’-এর সঙ্গে যুক্ত হয়েছে। বাস্কেটবল খেলোয়াড়ের চরিত্রের প্রতি অর্জুন ও শ্রদ্ধা যেন সুবিচার করতে পারেন, সে জন্য তাঁদের খেলাটির বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে।
ছবির পরিচালক মোহিত সুরি বলেছেন, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনকে এই ছবিতে পেয়ে খুবই আনন্দিত তাঁরা। তিনি আরও বলেন, অ্যাসোসিয়েশনের প্রশিক্ষকেরা চমৎকার কাজ করছেন। অর্জুন ও শ্রদ্ধা—দুজনের প্রশিক্ষণেই তাঁরা ধৈর্যের পরিচয় দিচ্ছেন।
শুধু কৌশল শেখাই নয়, অর্জুন-শ্রদ্ধাকে অ্যাসোসিয়েশনের খেলোয়াড়দের সম্পর্কেও অনেক কিছু জানতে হবে।
ছবিটি প্রযোজনা করছে বালাজি মোশন পিকচার্স। দিল্লি, নিউইয়র্ক ও বিহারে হবে ছবির শুটিং। মুক্তি পাবে ২০১৭ সালের ২৮ এপ্রিল। বলিউড হাঙ্গামা।