অর্থ পাচার মামলা নিয়ে জবাব দিলেন নোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোরা ফতেহি
ইনস্টাগ্রাম

অর্থ পাচার মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বলিউডের দুই গ্ল্যামারাস অভিনেত্রী নোরা ফতেহি আর জ্যাকুলিন ফারনান্দেজকে সমন পাঠিয়েছিল। গত বৃহস্পতিবার ইডির দপ্তরে হাজির হয়েছিলেন নোরা। তারপর থেকেই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এই বলিউড অভিনেত্রীকে জড়িয়ে নানা খবর প্রচার হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে এ মামলার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি পরিষ্কার করেছেন।

নোরার দাবি, এই অর্থ পাচার মামলার তিনি অভিযুক্ত নন, শিকার। এক বিবৃতিতে নোরা বলেছেন, ‘সংবাদমাধ্যমগুলোতে আমাকে নিয়ে নানান জল্পনাকল্পনা চলছে। নানা খবর উড়ে বেড়াচ্ছে। আর এ বিষয়ে আমি পরিষ্কার করতে চাই। আমি এই মামলার ভুক্তভোগী মাত্র। আর সাক্ষী হিসেবে আমি নিজে এই তদন্তে ইডির কর্মকর্তাদের সব রকম সাহায্য করছি। আমরা স্পষ্ট করতে চাই, কোনোভাবেই আমি এই অর্থ পাচার মামলার অংশ নই। এই দুর্নীতির বিষয়ে আমি কিছুই জানি না। আর এই মামলার অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্কও নেই। আর ইডি শুধুই আমাকে সাহায্যের জন্য ডেকে পাঠিয়েছিল। মিডিয়ার বন্ধুদের অনুরোধ করছি, আমার নামে অপপ্রচার বা নিন্দা করবেন না।’

নোরা ফতেহি
ইনস্টাগ্রাম

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোরাকে ডেকে পাঠিয়েছিল ইডি। জানা গেছে, এই অর্থ পাচার মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর আর নোরাকে সামনাসামনি বসিয়ে ইডি আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। ২০০ কোটি রুপির অর্থ পাচার মামলার সঙ্গে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে জড়িত সবাইকেই জিজ্ঞাসাবাদ করছে ইডি।

নোরা ফতেহি
ইনস্টাগ্রাম

জানা গেছে, নোরার বয়ান ইডি ‘অর্থ পাচার প্রতিরোধ’ ধারা অনুযায়ী রেকর্ড করেছে। এই অর্থ পাচার মামলার বিষয়ে এর আগে জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি এই বলিউড নায়িকাকে তৃতীয়বার সমন পাঠিয়েছে। গতকালই জ্যাকুলিনকে ইডির দপ্তরে হাজির থাকতে বলা হয়েছিল। কিন্তু অনিবার্য ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল তিনি ইডির দপ্তরে যাননি। কাল তাঁকে আবার ইডির দপ্তরে হাজির থাকতে বলা হয়েছে।

নোরা ফতেহি