অসিনের হাতে বাগদানের আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসিন
অসিন

প্রেম-ভালোবাসা-বিয়ে— এ বিষয়গুলো নিয়ে তারকারা কিছুটা রাখ-ঢাক করবেন সেটাই স্বাভাবিক। অন্তত হলিউড কিংবা বলিউডের তারকাদের ক্ষেত্রে তো বটেই। কিন্তু ‘গজনী’, ‘রেডি’, ‘বোল বচ্চন’, ‘হাউসফুল ২’ এর মতো জনপ্রিয় ছবির তারকা হয়েও এসব বিষয়ে অসিন যেন থোড়াই কেয়ার করেন। বেশ কিছুদিন ধরে খোলামেলা ভাবেই তিনি ঘুরছেন হবু স্বামী শিল্পোদ্যোক্তা রাহুল শর্মার সঙ্গে! ভাবটা এমন যে, ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া?’
গত শনিবার দিবাগত রাতে, অসিন এবং রাহুলকে একসঙ্গে দেখা গেছে মুম্বাইয়ের লোয়ার প্যারেল রেস্তোরাঁয়। তাঁরা সেখানে একত্রে ডিনার করছিলেন। অসিন যখন ওয়াশ রুমের দিকে যাচ্ছিলেন, সে সময় রাহুল বেশ ধৈর্যের সঙ্গেই তাঁর জন্য অপেক্ষায় ছিলেন। অসিন যখন ফিরে আসছিলেন সে সময় সেখানে উপস্থিত অধিকাংশেরই নজর কেড়েছিল অসিনের আঙুলে উজ্জ্বল হিরের আংটিটি।
অসিনের আঙুলের হিরের আংটিটি সে সময় যারা দেখেছেন; তাঁদের মধ্যে একজন জানিয়েছেন, উপস্থিত অনেকেই বলাবলি করছিল, এর দাম নাকি কয়েক কোটি রুপি হবে!
সালমান খানের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানেও অসিনের হাতের হিরের আংটিটি কারওই নজর এড়ায়নি। বোঝাই যাচ্ছে, বেশ সুখেই দিন কাটছে এই জুটির। মিড-ডে।