অসুস্থ ছিলেন শ্রীদেবী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীদেবী
শ্রীদেবী
>

• শ্রীদেবীর অকালমৃত্যু নানা জল্পনা তৈরি করেছে।
• এসব জল্পনার সমালোচনা করেছেন তাঁর পরিবারের সদস্য ও বন্ধুরা।

দুবাইয়ে বলিউড তারকা শ্রীদেবীর অকালমৃত্যু নানা জল্পনা তৈরি করেছে। এসব জল্পনার সমালোচনা করেছেন তাঁর পরিবারের সদস্য ও বন্ধুরা। এর মধ্যে শ্রীদেবীর ছোটবেলার বন্ধু পিঙ্কি রেড্ডি মন্তব্য করেছেন, দুবাইয়ে যাওয়ার আগে তাঁর বান্ধবীর শরীর ভালো ছিল না।

স্বামী বনি কাপুরের ভাগনে মোহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যান শ্রীদেবী। পিঙ্কি রেড্ডি বলেন, স্বামী ও এক সন্তান নিয়ে যেদিন তিনি দুবাই যান, সেদিন শ্রীদেবীর সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়। শ্রীদেবী জ্বরে ভুগছিলেন। এ কথাও জানান যে তাঁকে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। তবে অসুস্থ হলেও দুবাই যেতে বেশ আগ্রহী ছিলেন শ্রীদেবী।

বলিউডের আরেক খ্যাতনামা অভিনেতা জাভেদ জাফরি বলেন, শ্রীদেবীর শৈশব বলতে কিছু ছিল না। গতকাল মঙ্গলবার টুইটারে তিনি লেখেন, সেই ছোটবেলা থেকেই প্রয়োজনের খাতিরেই তাঁকে অভিনয় করতে হয়। সব সময় নিজের সঙ্গে তাঁকে লড়াই করতে হয়েছে। খুবই শান্ত ছিলেন। ছিলেন চাপা স্বভাবের। টাইমস অব ইন্ডিয়া