অস্কারে প্রিয়াঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার মঞ্চে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি ছিল এ বছরের আলোচিত কয়েকটি খবরের একটি। বিশেষ করে এই উপমহাদেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটা যেন ছিল বাড়তি পাওয়া। ৮৮তম অস্কার আসরে প্রিয়াঙ্কা তুলে দিয়েছেন সেরা সম্পাদনার পুরস্কারটি।
এর আগে অনুষ্ঠানের শুরুতে অস্কারের লালগালিচায়ও অনেকের আগ্রহের কেন্দ্রে ছিলেন প্রিয়াঙ্কা। তিনি পরেছিলেন জুহায়ের মুরাদের নকশা করা সাদা গাউন। সঙ্গে ছিল ৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের হীরার দুল ও আংটি। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের জনপ্রিয়তার সুবাদে প্রিয়াঙ্কা এখন পশ্চিমেও আলোচিত এক নাম। অস্কার মঞ্চে ওঠাই তার প্রমাণ।