অস্ত্রোপচার টেবিলে শুয়ে টুইটগিরি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজিরাও মাস্তানির নায়ক বেশ একটা মস্তানগিরি করে দেখালেন বটে। অস্ত্রোপচারের টেবিলে শুয়ে কার না বুক কাঁপে? কিন্তু তিনি যে বীর। রণবীর সিং তাই চমকে দিলেন সবাইকে। অস্ত্রোপচারের টেবিলে শুয়ে করতে থাকলেন একের পর এক টুইট। শেয়ার করলেন ছবিও!
অস্ত্রোপচার টেবিলে শুয়ে আছেন। খোলা বুকে নানা রকম পরীক্ষা-নিরীক্ষার তার বসানো। এমন একটা সেলফি পোস্ট করে রণবীর লেখেন, ‘অপারেশন থিয়েটার থেকে লাইভ টুইট’। এমনকি টুইট করেন অজ্ঞান করানোর ঠিক আগমুহূর্তেও! লেখেন, ‘জ্ঞান হারাতে চলেছি। আমার ঘাড়ে ইনজেকশন দেওয়া হয়েছে। ওহ!!’
অস্ত্রোপচারের পরও টুইট করেন, ‘অস্ত্রোপচার শেষ হয়েছে। বাড়িতে ফিরে এসেছি। এবার সেরে ওঠার পালা। আপনাদের ধন্যবাদ।’
কাঁধের চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে বলিউড তারকাকে। আইএএনএস।