অহল্যার পর নয়নতারার নেকলেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালভার-এ দুর্দান্ত অভিনয় করে সবার মন জিতে নিয়েছেন কঙ্কণা সেন শর্মা। দেশে তো বটেই, বিদেশেও তাঁর প্রশংসায় সবাই পঞ্চমুখ। এই সাফল্য টাটকা থাকতেই আরও একটি ছবি মুক্তি পাচ্ছে তাঁর। এটি অবশ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। অহল্যা অবিশ্বাস্য সাড়া ফেলে দেওয়ার পর এবার একই প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে নয়নতারা’স নেকলেস।
অলকা নামের অতি সাধারণ একজন গৃহিণী আর তাঁর দুবাইফেরত ফ্যাশন-দুরস্ত স্বাধীনচেতা বান্ধবী নয়নতারাকে নিয়ে গল্প। নয়নতারা জীবনটাকে তারিয়ে তারিয়ে উপভোগ করে, আর অলকার জীবন হেঁশেলে বন্দী। অলকা স্বাধীনতা চায়, কিন্তু জানে না সেই স্বাধীনতার মূল্য কতটা।
অহল্যা পরিচালনা করেছিলেন কাহানিখ্যাত সুজয় ঘোষ। নয়নতারা’স নেকলেস অবশ্য পরিচালনা করেছেন জয়দীপ সরকার। নয়নতারা চরিত্রে কঙ্কণা, আর অলকা চরিত্রে অভিনয় করেছেন তিলোত্তমা সোম। টিওআই।