...অ্যাকশন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইট, ক্যামেরা, অ্যাকশন! না, বলতে নয়, শুনতেই অভ্যস্ত তিনি। ক্যামেরার পেছনে নয়, তিনি যে কাজ করেন সামনে। তবে পরিচালক হওয়ার স্বপ্নটা সোনম কাপুরের অনেক দিনের। সত্যি বলতে কি, অভিনেত্রীর গ্ল্যামার ঝলসানো তারকা–জীবনের চেয়ে পরিচালকের নেপথ্যের জীবনটাই তাঁর ভালো লাগে বেশি।
আর তাই আর সবাই যখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পরিচালনায় নামেন, সোনম কাজটা শুরু করে দিতে চাইছেন শিগগিরই। বলেছেন, ‘শিগগিরই ছবি বানাব, হয়তো এক-দুই বছরের মধ্যেই। আমি কিন্তু পরিচালনাতেই প্রশিক্ষণ নিয়েছি। সঞ্জয় লীলা বানসালির সহকারী ছিলাম তিন বছর। আর পড়াশোনাও করেছি চিত্রনাট্য ও পরিচালনার ওপর।’
বেশ কয়েকটি গল্প নিয়ে চিন্তাভাবনাও নাকি শুরু করে দিয়েছেন সোনম। এমনকি নায়িকা হিসেবে কাদের নেবেন, তারও খসড়া হয়ে গেছে—আনুশকা শর্মা, পরিণীতি চোপড়া কিংবা দীপিকা পাড়ুকোন। বলিউড লাইফ।