অ্যাকশন হিরো ফাওয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাওয়াদ খান
ফাওয়াদ খান

সোনম কাপুরের সঙ্গে খুবসুরত ছবিতে নজর কেড়েছেন তিনিই। রোমান্টিক চরিত্রে তো প্রশংসা পেলেনই। এবার অ্যাকশন ছবিতে অভিনয় করছেন ফাওয়াদ খান।
ভারত-পাকিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি। আর এ জন্য নিজের গড়নও বদলে ফেলবেন ফাওয়াদ। ‘খুবসুরত ছবির জন্য অনেকটা ওজন কমিয়েছিলাম। আর পরের ছবির জন্য ওজন বাড়াতে হবে। নিজের চেহারা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। প্রতিটি ছবিতেই এক রকম দেখানোটা খুব একঘেয়ে।’ বলেছেন তিনি। সূত্র: বলিউড লাইফ