অ্যাপলের ওপর চটেছেন সোনাক্ষী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা

এমনিতে শান্তশিষ্ট হলে হবে কী; বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা সব সময় স্পষ্ট কথা বলতেই পছন্দ করেন। সম্প্রতি এ অভিনেত্রী তাঁর আইফোনের আইওএস বা সিস্টেম আপডেট নিয়ে বেশ ঝামেলাতেই পড়েছিলেন। টুইটারে অ্যাপলকে নিয়ে বেশ বাঁকা কথাই লিখেছেন এই দাবাং তারকা।
আইফোনের সিস্টেম আপডেটের বিষয়টি নিয়ে এক টুইট বার্তায় সোনাক্ষী জানিয়েছেন, হেই অ্যাপল! প্রত্যেকবার কোনো অ্যাপ খুললে ফোন হ্যাং করা কী তোমাদের সিস্টেম আপডেটের নতুন কোনো ফিচার? হ্যাশট্যাগেও অ্যাপলের প্রতি বিরক্তি ঝেড়েছেন সোনাক্ষী।
সোনাক্ষীর এই বিরক্তির নিশ্চয়ই উপযুক্ত কারণ আছে, নইলে শত্রুঘ্ন সিনহার এই মেয়ে আদতেই নম্র ও অতিথিবৎ​সল। যেকোনো ছবির শুটিংয়ে সোনাক্ষীর সঙ্গে কাজ করেন যারা, তাঁদের সবারই খোঁজখবর রাখেন তিনি। আর সোনাক্ষীর এই খোঁজখবর রাখা মানুষজনের তালিকাটিও বেশ দীর্ঘই বটে। সেখানে মেকআপ-ম্যান, হেয়ার স্টাইলিস্ট থেকে শুরু করে শুটিং স্পটের সাধারণ কর্মচারীরাও রয়েছেন। যখন খাবার সময় হয় তখন সবাইকেই একসঙ্গে খেতে ডাকেন তিনি। তাঁরা খেয়েছেন কিনা সে খোঁজখবর রাখেন। সোনাক্ষী সিনহার এ গুণের জন্য শুটিং ইউনিটের সাধারণ কর্মী থেকে শুরু করে জ্যেষ্ঠ অভিনেতা; সবারই ভীষণ প্রিয় তিনি।

‘দাবাং’খ্যাত এই অভিনেত্রীকে দেখা যাবে এ আর মুরুগাদোসের ‘আকিরা’ ছবিতে। এ ছবিতে সোনাক্ষীর সঙ্গে আরও আছেন কঙ্কণা সেন শর্মা, অনুরাগ কাশ্যপ এবং অমিত সাধ। এনডিটিভি। এএনআই। মিড-ডে।