আঁকিয়ে সোনাক্ষীর অভিষেক

সোনাক্ষীর নিজের আঁকা প্রথম ছবি বিক্রি হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরে রং আর তুলিতে ক্যানভাসে আঁচর টানতে ভালোবাসেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এমনকি ‘দাবাং গার্ল’কে যখন অবসাদ ঘিরে ধরে, তখন ‘পেইন্টিং’ তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু। একবার সালমান খানকে তাঁর আঁকা ছবি উপহার হিসেবেও দিয়েছিলেন। তবে এত দিন শুধু নিজের জন্যই আঁকতেন। এবার তাঁর ছবি টাঙানো থাকবে অন্যের ঘরে। নিজের আঁকা প্রথম ছবি বিক্রি হলো সোনাক্ষীর।

অ্যাক্রেলিকে আঁকা সোনাক্ষীর এই শিল্পকর্মের নাম ‘অ্যানায়ে’

লকডাউনে নিজের শিল্পীসত্তাকে আরও বেশি মেলে ধরেছেন সোনাক্ষী। টুইটার আর ইনস্টাগ্রামে তার ঝলক দেখা যায় প্রায়ই। তাঁর আঁকা নানা স্কেচ ও ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

সম্প্রতি সোনাক্ষী আর তাঁর দুই ভাই লব ও কুশ মিলে একটি নতুন উদ্যোগ নিয়েছেন। তিন ভাইবোন মিলে ‘হাউস অব ক্রিয়েটিভিটি’ নামে একটি প্রতিষ্ঠান খুলেছেন।

সোনাক্ষী সিনহা

এই উদ্যোগের মাধ্যমে তাঁরা শিল্পী আর ক্রেতাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছেন। সম্প্রতি তাঁর আঁকা একটি ছবি বিক্রি হয়েছে। আর তাতে বেজায় খুশি ‘দাবাং গার্ল’। অ্যাক্রেলিকে আঁকা সোনাক্ষীর এই শিল্পকর্মের নাম ‘অ্যানায়ে’।
সোনাক্ষী বলেন, ‘শিল্প–সংস্কৃতি আমার জীবনের বিশাল একটা অংশজুড়ে আছে। আমি একজন অভিনয়শিল্পী। চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করেছি। কিন্তু এটা একদম অন্য এক জগৎ। মনে হচ্ছে, আবার অভিষেক হলো। আমি নিজের এই শিল্পীসত্তাকে আগে কখনো প্রকাশ করিনি। “হাউস অব ক্রিয়েটিভিটি” আমার শিল্পকলাকে বিশ্বের দরবারে উন্মুক্ত করার উৎসাহ আর প্রেরণা দিয়েছে।’

লকডাউনে নিজের শিল্পীসত্তাকে আরও বেশি মেলে ধরেছেন সোনাক্ষী

একাডেমিকভাবে আঁকাআঁকি শেখেননি সোনাক্ষী। তবে অবসরে রংতুলি নিয়ে বসে যান। পেইন্টিং করলে মানসিক চাপও কমে বলে তাঁর ধারণা।

সোনাক্ষী সিনহা

প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে বলেছিলেন, ‘আমি চাপ কমাতে স্কেচিং ও পেইন্টিং করি। এই মুহূর্তে আপনি যদি আমার হাতে একটা কলম ধরিয়ে দেন, দেখবেন যে আমার হাত নিজের থেকে চলছে। আমাকে কোনো কিছু ভাবতে হয় না। পেইন্টিং আমাকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। পেইন্টিং করার সময় কেমন করে চলে যায়, বুঝতেও পারি না। পেইন্টিং আমার জন্য মন ভালো করার ওষুধ।’

বসরে রংতুলি নিয়ে বসে যান।
ইনস্টাগ্রাম

সোনাক্ষী আরও বলেন, ‘শুটিং শেষ করে রাত একটা পরও বাড়িতে ফিরে আমি বিছানায় যেতাম না। আমি সোজা আমার পেইন্টিং রুমে চলে যেতাম। সেখানে গিয়ে মনের খুশিতে ছবি আঁকতাম। আর আমার ছবিগুলো খুব রঙিন হয়। সালমান খানকে একবার আমার আঁকা ছবি উপহারস্বরূপ দিয়েছিলাম। টাইগার জিন্দা হ্যায় সিনেমা মুক্তির পরে আমি সালমানকে পেইন্টিংটা দিয়েছিলাম। সেখানে বাঘের ছবি আঁকা ছিল।’

সোনাক্ষী সিনহাকে শিগগির ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া ছবিতে দেখা যাবে
ইনস্টাগ্রাম

সোনাক্ষী সিনহাকে শিগগির ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া ছবিতে দেখা যাবে। এই ছবিতে তিনি ছাড়া অজয় দেবগন, নোরা ফতেহি, সঞ্জয় দত্ত ও শারদ কেলকর আছেন।