আইফা ২০১৬ পুরস্কারের মনোনয়ন দৌড়ে এগিয়ে 'বাজিরাও মাস্তানি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাজিরাও মাস্তানি’র ছবির পোস্টার
‘বাজিরাও মাস্তানি’র ছবির পোস্টার

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি একের পর এক পুরস্কার জিতেই চলেছে। এবার নেক্সা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) পুরস্কার প্রদান অনুষ্ঠানের ১৭তম আসরের জন্য সর্বোচ্চ ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। জুন মাসের ২৩ থেকে ২৬ তারিখে স্পেনের রাজধানী মাদ্রিদে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হওয়ার কথা।
মনোনয়নের দৌড়ে ‘বাজিরাও মাস্তানি’ ছবির পরেই আছে সালমান খান অভিনীত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। ছবিটি মোট ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে। সুজিত সরকার পরিচালিত এবং অমিতাভ বচ্চন, ইরফান খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘পিকু’। অন্যদিকে ফারহান আখতার অভিনীত ‘দিল ধারাকনে দো’ মনোনয়ন পেয়েছে পাঁচটি বিভাগে। ‘বাদলাপুর’, ‘তালভার’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিগুলোও পেয়েছে মনোনয়ন।
চারদিনব্যাপী আইফার এই আয়োজনের লক্ষ্য থাকে প্রতি বছর ভারতীয় ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া। মিড ডে।