আইফাতে 'বাজিরাও মাস্তানি'-র বাজিমাত

এ বছর ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে স্পেনের মাদ্রিদে। এবারের আসরে বিভিন্ন বিভাগে এক ডজন পুরস্কার জিতেছে সঞ্জয় লীলা বনসালির ‘বাজিরাও মাস্তানি’। এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা বনসালি, সেরা পার্শ্ব-অভিনেত্রী হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর সিং।
এ ছাড়া কারিগরি বিভাগে আরও নয়টি পুরস্কার পেয়েছে বনসালির এই ছবি। সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা কোরিওগ্রাফি, সেরা অ্যাকশন, সেরা সাউন্ড ডিজাইন, সেরা গান প্রকৌশল, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা স্পেশাল ইফেক্ট, সেরা পোশাক নকশা, সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার এবার ‘বাজিরাও মাস্তানি’র দখলে।
সঞ্জয় লীলা বনসালি পুরস্কার পেয়ে প্রতিক্রিয়া জানানোর সময় বলেন, ‘আমি এই ছবির কাউকে ধন্যবাদ জানাতে চাই না। কারণ, তাঁরা এর জন্য যে কষ্ট করেছেন, তাতে শুধু ধন্যবাদ তাঁদের জন্য যথেষ্ট হবে না।’
এনডিটিভি