আকর্ষণ অমিতাভ-রেখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন ও রেখা
অমিতাভ বচ্চন ও রেখা

অমিতাভ আর রেখার প্রেমের গুঞ্জন নিয়ে একসময় কম কালি খরচ করেননি সাংবাদিকেরা। পর্দায় তাঁদের রোমান্টিক উপস্থিতি দর্শকদের মনোরঞ্জন করে রেখেছিল দীর্ঘকাল। এখনো তাঁদের প্রতি আকর্ষণ যে বিন্দুমাত্র কমেনি, তার একটি বড় প্রমাণ গুগল। বিগত ১০ বছরে গুগলে​ বলিউডের কোন শিল্পীদের বারবার খুঁজেছে মানুষ, তা নিয়ে এক জরিপ বেরিয়েছে। আর তাতে ছেলেদের মধ্যে টেক্কা দিয়েছেন অমিতাভ, মেয়েদের মধ্যে রেখা!

ধ্রুপদি অভিনেতা ও অভিনেত্রীদের মতো ধ্রুপ​দি পরিচালক, সংগীতশিল্পী, চলচ্চিত্র নিয়েও এ জরিপ হয়েছে। এ জন্য ২০০৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত সময়কে বেছে নেওয়া হয়েছে। জরিপে দেখা যাচ্ছে, গুগলে মানুষ বলিউড অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি খুঁজেছে অমিতাভ বচ্চনকে। এরপর যথাক্রমে আছেন কমল হাসান, রাজেশ খান্না, মিঠুন চক্রবর্তী, রাজকুমার, ধর্মেন্দ্র, দিলিপ কুমার, দেব আনন্দ, রাজ কাপুর ও ঋষি কাপুর। মেয়েদের মধ্যে রেখাই সেরা। তারপর আছেন শ্রীদেবী, মধুবালা, হেমা মালিনী, জিনাত আমান, ডিম্পল কাপাডিয়া, মমতাজ, মিনা কুমারী. পারভিন ববি ও সায়রা বানু। টাইমস অব ইন্ডিয়া