আকর্ষণীয় কাউকে পেলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া নাকি এখনো একা! ভাবা যায়? হ্যাঁ, তিনি এখনো তাঁর মিস্টারকে খুঁজে পাননি। তবে আশা রেখেছেন, শিগগিরই খুঁজে পাবেন মনের মানুষ।
‘আমি এখনো আকর্ষণীয় কাউকে পাইনি। অনেক দিন ধরেই যোগ্য মানুষটিকে খুঁজে ফিরছি, কিন্তু এখনো যে পাইনি!’—রসিকতাটা তিনি ভালোই করতে জানেন। যোগ করলেন, ‘কিন্তু তবু আমি অত্যন্ত সুখী এবং আশায় আছি, এ বছরই আমার ভালোবাসা খুঁজে পাব।’
সংগীত সাধনাকেই নিজের প্রথম ভালোবাসা হিসেবে স্বীকৃতি দিয়ে তিনি জানালেন, এ বছর তিনি গান গাওয়ার জন্য সুযোগের আশায়ও আছেন। টাইমস অব ইন্ডিয়া।