আগে থেকেই সিডের ক্রাশ ছিলেন ক্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বারবার দেখো’ ছবিতে ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রা
‘বারবার দেখো’ ছবিতে ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রা

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফের পর্দার রসায়ন চমৎকার—এ কথা এরই মধ্যে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে পর্দার বাইরেও এ তারকাজুটির সম্পর্ক বেশ ভালো। সিদ্ধার্থ এবার তাঁদের রসায়নের ‘রহস্য’ পরিষ্কার করলেন। তাঁর নাকি আগে থেকেই ক্যাটরিনার ওপর ‘ক্রাশ’ ছিল!

৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিড-ক্যাটের ছবি ‘বারবার দেখো’। সিদ্ধার্থ বলেন, ‘ছবিতে আমাদের রসায়ন খুবই ভালো। কারণ, যখন আপনি এমন একজন মেয়ের সঙ্গে কাজ করবেন, যিনি আগে থেকেই আপনার ক্রাশ, তখন আসলে আপনি একটি রোমান্টিক ছবিতে অভিনয় করছেন। কোনো না কোনোভাবে আপনার সব স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। আপনি তাঁর সঙ্গে রোমান্টিক সংলাপ বলতে পারছেন, একসঙ্গে নাচতে পারছেন! ঠিক এটাই আমার সঙ্গে হয়েছে।’

সিদ্ধার্থ আরও বলেন, ক্যাটরিনার কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। কাজের প্রতি ক্যাটের নিষ্ঠার প্রশংসা করে সিড বলেন, ‘তিনি আসলেই কঠোর পরিশ্রম করেন। প্রতিটি ছবির কাজ ও ছবির প্রতিটি দৃশ্যে তিনি শূন্য থেকে শুরু করেন।’ ফিল্মফেয়ার