আগেই মুক্তি মুন্না ভাইয়ের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত নেই। তাই মুন্না ভাইও নেই। থমকে আছে আরও অনেক পরিকল্পনা। ভক্তদের কষ্ট হচ্ছে নিশ্চয়ই সঞ্জয়ের এই রুপালি পর্দার জগতে অনুপস্থিতিতে। পরিচালকদেরও পরিকল্পনা গড়বড় হয়ে গেছে। কিন্তু আইনের ওপর তো কিছু নেই।
এই আইনই এবার সদয় হতে চলেছে সঞ্জয়ের ওপর। কারাগারে সঞ্জয় ভালো আচরণ করার সুবাদে ছয় মাসের সাজা মওকুফের সুবিধা পেতে চলেছেন বলে খবর দিয়েছে মহারাষ্ট্র টাইমস। জেলকোড অনুসারে ভালো ব্যবহারের জন্য বছরে ৩০ দিনের মতো ছুটি বা সাজা মওকুফের সুবিধা পেতে পারেন সঞ্জয়। এই হিসাবে পাঁচ বছরের জন্য সাজা পাওয়া সঞ্জয় ছয় মাসের কাছাকাছি ছুটি বা সাজা মওকুফের সুবিধা পাবেন। যদিও বিষয়টি অনুমোদনসাপেক্ষ। এর মধ্যে অনেক আইনি মারপ্যাঁচও আছে।
মুম্বাইয়ের সিরিজ বোমা হামলার এক মামলায় অপরাধী প্রমাণিত হয়ে ২০১৩ সালের মে মাস থেকে জেলে বন্দী ৫৬ বছর বয়সী সঞ্জয়। টিওআই।