আজ তাঁদের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল এবং পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম।
সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল এবং পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম।

বলিউডে গানের দুই তারকার জন্মদিন আজ। সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল এবং পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেলোডি’ ধাঁচের সুরেলা গান গাওয়ার জন্য জনপ্রিয় দুজনই। স্বাভাবিকভাবেই, সারা ভারতবর্ষ থেকে ভক্তদের শুভেচ্ছাবার্তার সিক্ত হচ্ছেন তাঁরা।

ভারতে শিশুশিল্পীদের প্রতিযোগিতা ‘সারেগামা’-এর ৭৫তম আসরে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে সবার নজর কাড়েন শ্রেয়া। তবে, বলিউডে শ্রেয়া ঘোষাল যুগের সূচনাটা বিখ্যাত ‘দেবদাস’ ছবির জন্য গান করার মাধ্যমে। সঞ্জয় লীলা বানসালিই প্রথম তাঁর প্রতিভার মূল্যায়ন করে ‘দেবদাস’ ছবিতে গান গাওয়ার সুযোগ করে দেন। ছবিটিতে শ্রেয়া গেয়েছেন ‘সিলসিলা ইয়া চাহাত কা’, ‘বেড়ি পিয়া’, ‘চালাক চালাক’, ‘মোরে পিয়া’ এবং ‘ডোলা রে ডোলা’ গানগুলো। সেসময় তাঁর বয়স ছিল মাত্র ১৬। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যত গানই করেছেন, ভারতবাসী প্রিয় গানের তালিকায় স্থান করে নিয়েছে সেসব। ‘দেবদাস’ ছবির ‘ডোলা রে ডোলা’ গানের জন্য সেরা গায়িকা হিসেবে জিতেছেন ফিল্মফেয়ার পুরস্কার। সেরা জাতীয় পুরস্কার জিতেছেন একই ছবির ‘বেড়ি পিয়া’ গানের জন্য।

অন্যদিকে, পাকিস্তানি সংগীতশিল্পী এবং ‘জাল’ ব্যান্ডদলের মূল গায়ক আতিফ আসলাম আজ ৩৩ বছরে পা দিলেন। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য ছিলেন এই শিল্পী। ‘আদাত’ গানটি গেয়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন আতিফ। তৈরি হয়েছে গানটির অনেকগুলো সংস্করণ, পেয়েছে জনপ্রিয়তা। ২০০৪ সালে প্রথম অ্যালবাম ‘জল পরী’ও দারুণ জনপ্রিয়তা পায়। এরপর ‘দূরই’ এবং ‘মেরি কাহানি’ অ্যালবাম দুটি তাঁকে এনে দেয় বিশ্বব্যাপী পরিচিতি। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে দেব দুলাল গুহ