আজ ‘পুষ্পা’র জন্মদিন, দেখতে পারেন নায়কের দুর্লভ কিছু ছবি

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ৪০ বছর পূর্ণ করলেন এ অভিনেতা। নাচ, গান আর অভিনয়ে দর্শকনন্দিত অভিনেতা আল্লু অর্জুন। অভিনয়ের পাশাপাশি তিনি নাচের জন্যও বেশ কয়েকবার পেয়েছেন সেরার পুরস্কার। চলচ্চিত্রজগতে ব্যস্ততার বাইরে আল্লু অর্জুন আদ্যন্ত পারিবারিক মানুষ৷ তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার। চলুন দেখি তাঁর পারিবারিক জীবনসহ নানা সময়ের দুর্লভ কিছু ছবি, যা হয়তো আপনার আগে দেখা হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
১৯৮২ সালে ৮ এপ্রিল কেরালায় জন্মগ্রহণ করেন আল্লু অর্জুন।
২ / ২০
মাত্র ১৬ বছর বয়সেই ক্যারিয়ার শুরু করেন আল্লু অর্জুন। ২০০১ সালে চিরঞ্জীবীর ছবি ‘ড্যাডি’তে রাজকুমারের নাচের স্কুলের এক তরুণ নজর কেড়েছিলেন। সেদিনের সেই কিশোর আজকের সুপারস্টার আল্লু অর্জুন।
৩ / ২০
অবশ্য তাঁকে পর্দায় প্রথম দেখা যায় শিশুশিল্পী হিসেবে। ১৯৮৫ সালে মাত্র ৪ বছর বয়সে‘বিজেতা’ ছবি দিয়েই সিনেমার দুনিয়ায় আসেন আল্লু।
৪ / ২০
আল্লু অর্জুন নামে দর্শকের কাছে পরিচিত হলেও তাঁর ডাকনামটিও বেশ পরিচিত। বেশির ভাগ ‘মালয়ালম ডাবড’ ছবিতে অভিনয় করার জন্য তিনি বহু অনুরাগীর কাছে মল্লু অর্জুন নামেও পরিচিত।
৫ / ২০
‘পুষ্পা’ ছবিতেও দর্শক তাঁর নাচের ব্যতিক্রম মুদ্রা দেখেছেন। নৃত্যে তাঁর বেশ দখল। ছোটবেলা থেকেই জিমন্যাস্টিকসে পারদর্শী হওয়ার কারণে তাঁর শরীরে সাবলীলতা অনেক বেশি।
৬ / ২০
নায়কের ব্যস্ত সূচির বাইরে আল্লু অর্জুন আদ্যন্ত ‘পারিবারিক’। তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার।
৭ / ২০
সম্প্রতি ছেলে, মেয়ে ও স্ত্রীর সঙ্গে একান্ত ঘরোয়া পরিসরে ১১তম বিবাহবার্ষিকী পালন করেছেন আল্লু। ইনস্টাগ্রামে নিজেই ছবিটি শেয়ার করেছেন।
৮ / ২০
বাবা–মেয়ের আন্তরিক ছবি। মন ছুঁয়ে যায় ভক্তদের।
৯ / ২০
স্ত্রী স্নেহা রেড্ডি
১০ / ২০
ছোট্ট মেয়ে অর্হা। বাবাকে শুভেচ্ছা জানাতে এমন করে ঘরে সাজিয়েছে।
১১ / ২০
নাচ ও অভিনয় ছাড়া আল্লু অর্জুনের আরও একটা জিনিসের প্রতি টান রয়েছে। তিনি ছবি তুলতে খুবই ভালোবাসেন।
১২ / ২০
সিনেমায় শুধু অভিনয় করাই নয়, সিনেমা দেখতেও খুবই পছন্দ করেন আল্লু অর্জুন। শোনা যায়, একেকটি ছবি ১৫ কিংবা ২০ বারও দেখে ফেলেন কখনো কখনো।
১৩ / ২০
পৈতৃক সূত্রে চলচ্চিত্রজগতে এলেও নিজের জীবনের পরিকল্পনায় ভিন্ন কিছুও ভেবে রেখেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অ্যানিমেশন নিয়ে কোর্স করেন তিনি। পাশাপাশি হায়দরাবাদের একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করেন।
১৪ / ২০
সব সময় অন্যভাবে নিজের জন্মদিন পালন করতে পছন্দ করেন আল্লু অর্জুন। জন্মদিনে হয় শিশুদের সঙ্গে সময় কাটান, নাহলে রক্ত দান করেন।
১৫ / ২০
গাড়ির প্রতি টান রয়েছে আল্লু অর্জুনের। তাঁর গ্যারেজে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে। রেঞ্জ রোভার থেকে ব্যক্তিগত ভ্যানিটি ভ্যান, কী নেই!
১৬ / ২০
নানা সময় নানা রকম হেয়ারস্টাইল রাখতে পছন্দ করেন আল্লু অর্জুন।
১৭ / ২০
২০০১ সাল থেকে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। প্রতিবছরই একটি কিংবা দুটি চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন দর্শকের জন্য।
১৮ / ২০
শুধু দক্ষিণ ভারত নয়, পুরো ভারতেই আছে তাঁর ভক্ত। ভারতের বাইরে বাংলাদেশেও রয়েছে তাঁর অসংখ্য ভক্ত। আর তাই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ নায়ক।
১৯ / ২০
ফোর্বস ইন্ডিয়ার প্রথম ১০০ সেলিব্রিটির তালিকায় নাম উঠেছিল আল্লু অর্জুনের। ২০১৪ সাল থেকে এ তালিকায় নাম রয়েছে তাঁর।
২০ / ২০
প্রায় দেড় মাস হতে চলল মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর ১৫ দিনের মধ্যেই প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছে এ ছবি। শোনা যাচ্ছে, দক্ষিণি পরিচালক আতলির ছবিতে কাজের জন্য প্রায় ১০০ কোটি পারিশ্রমিক চেয়েছেন তিনি। প্রযোজনা সংস্থার তরফেই নাকি অভিনেতাকে এত বিশাল অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।