আজ সত্যিই তাঁদের বিয়ে

প্রেমের সম্পর্ক ১০ বছরের। কিন্তু বিয়ে করবেন কবে? এ নিয়ে শত প্রশ্নেও দুজনই ছিলেন চুপ। অবশেষে আজ অর্থাৎ সোমবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের ‘লাভ বার্ড’।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের ‘লাভ বার্ড’ হিসেবে পরিচিত তারা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

অবশেষে আজ অর্থাৎ সোমবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের ‘লাভ বার্ড’। তাঁদের বিয়ের নিমন্ত্রণপত্র এখন নেট দুনিয়ায় উড়ে বেড়াচ্ছে। আর এই নিমন্ত্রণপত্রের কল্যাণে নিশ্চিত হওয়া গেছে রাজকুমার রাও আর পত্রলেখা পালের বিয়ের তারিখ আর স্থান।
নীলরঙা এই নিমন্ত্রণপত্রে লেখা আছে, ‘১৫ নভেম্বর ২০২১-এ চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাসে রাও পরিবার এবং পাল পরিবার পত্রলেখা আর রাজকুমারের বিয়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছে।’ রাজকুমারের এক ফ্যানপেজের টুইটার হ্যান্ডেলে এই নিমন্ত্রণপত্রটি শেয়ার করা হয়েছে।

তাঁদের বিয়ের নিমন্ত্রণপত্র এখন নেট দুনিয়ায় উড়ে বেড়াচ্ছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এদিকে এক ভিডিওতে রাজকুমারকে দেখা গেছে বাগদানের সময় হাঁটু গেড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিতে। তিনি তাঁর প্রেমিকাকে জিজ্ঞেস করছেন, ‘তুমি কি আমায় বিয়ে করবে?'। পত্রলেখাও হাঁটু গেড়ে বসে জবাবে বলেছেন, ‘হ্যাঁ, আমি করবো।’ এরপর তাঁদের একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা গেছে। আংটি পরানোর পর বলিউডের এই রোমান্টিক জুটিকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে নাচতে দেখা গেছে।

তাঁদের প্রেমের সম্পর্ক ১০ বছরের
ছবি: ইনস্টাগ্রাম থেকে

তাঁদের এই বিশেষ মুহূর্তের ভিডিওকে ঘিরে সবাই ভালোবাসা উজাড় করে দিচ্ছে। রাজকুমারের রোমান্টিক সাজ তাঁর অনুরাগীরা দারুণ পছন্দ করছেন।

রাজকুমার আর পত্রলেখা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

রাজকুমার আর পত্রলেখার বাগদানের অনুষ্ঠানে সাদা রঙের থিম রাখা হয়েছিল। তাই এদিন তাঁরা সাদা রঙের পোশাকে নিজেদের সাজিয়ে ছিলেন। বাগদানের অনুষ্ঠানে সব নিমন্ত্রিত ব্যক্তি সাদা রঙের পোশাকে এসেছিলেন। এখন সবাই রাজকুমার আর পত্রলেখার রাজকীয় বিয়ের কিছু ঝলক দেখার অপেক্ষায় আছে।
তাঁদের বিয়ের সাক্ষী হতে ইতিমধ্যে ফারাহ খান, সাকিব সালিম, হুমা কুরেশি, অদিতি রাও হায়দারি আর অমর কৌশিক চণ্ডীগড়ে পৌঁছে গেছেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাজকুমার আর পত্রলেখা বিবাহ–পরবর্তী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাজকুমার আর পত্রলেখা বিবাহ–পরবর্তী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানা গেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে