আজ 'সুলতান'-এর জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনের পার্টিতে রেমো ডি`সুজার সঙ্গে সালমান খান
জন্মদিনের পার্টিতে রেমো ডি`সুজার সঙ্গে সালমান খান

আজ বলিউড অভিনেতা সালমান খানের ৫১তম জন্মদিন। ২৭ ডিসেম্বরের প্রথম প্রহরেই ভাগনে আহিলকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন এই ‘সুলতান’ অভিনেতা। একটি নয়, ১০টি কেক কেটেছেন ‘বজরঙ্গী ভাইজান’। ‘বিং হিউম্যান’-এর প্রতিটি অক্ষরের একেকটি কেক বানিয়ে রাখা হয়েছিল সালমানের সামনে। সালমান নিজের খামারবাড়িতে খুব কাছের কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন। 

ভাগনে আহিলকে নিয়ে কেক কাটছেন সালমান, পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন ইউলিয়া ভানতুর।
ভাগনে আহিলকে নিয়ে কেক কাটছেন সালমান, পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন ইউলিয়া ভানতুর।

এ অনুষ্ঠানে সালমানকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সালমানের দুই ভাই ও অভিনেতা আরবাজ খান ও সোহেল খান, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, সুশান্ত সিং রাজপুত, প্রীতি জিনতা, এশা গুপ্তা, রেমো ডি’সুজা, নীল নিতেন মুকেশ, ডিনো মোরিয়া, জারিন খানসহ বলিউডের অনেকে। পার্টিতে উপস্থিত ছিলেন সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভানতুরও। তিনি অবশ্য অতিথি নন, আয়োজকের ভূমিকায় ছিলেন।
সোমবার ভোররাতে এই উদ্‌যাপন শুরু হয়ে চলেছে আজকে সকাল পর্যন্ত। এই পার্টিতে অবশ্য বলিউডের অন্য দুই বড় খান শাহরুখ ও আমিরের দেখা মেলেনি।

সালমানের জন্মদিনের পার্টিতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রীতি জিনতা। সালমানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
সালমানের জন্মদিনের পার্টিতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রীতি জিনতা। সালমানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

সালমান খানের দেহরক্ষী জানান, এই পার্টিতে খুব কাছের কয়েকজনকে নিয়েই করার পরিকল্পনা ছিল নায়কের। তবে অনুষ্ঠান ছোট হলেও নিরাপত্তাব্যবস্থায় ছিল খুব কড়াকড়ি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।