আজমির শরিফে কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আজমির শরিফে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর পবিত্র দরগায় মাজার জিয়ারত করলেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান।
কারিনা কাপুরের ছবি ‘সিংঘম রিটার্নস’ দারুণ সাফল্য পাওয়ায় শুকরিয়া আদায় করতে গতকাল সোমবার তিনি আজমিরে যান। তিনি খাদেম কুতুব উদ্দিনকে সঙ্গী করে নিজের মাথায় ফুল এবং মখমলের চাদর নিয়ে তা বিছিয়ে দেন পবিত্র মাজারে। এরপর সেখানে জিয়ারতও করেন তিনি।
বিয়ের পর এবারই প্রথম আজমিরে গেলেন কারিনা। ২০১২ সালের ১৬ অক্টোবর বলিউডের অভিনেতা ও পতৌদির নবাব সাইফ আলী খানকে বিয়ে করেছেন বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা।