আটকে গেছে সালমানের 'প্রেম রতন ধন পায়ো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেম রতন ধন পায়ো ছবিতে সালমান ও সোনম
প্রেম রতন ধন পায়ো ছবিতে সালমান ও সোনম

নগ্নতা, অশ্লীলতা কিংবা হিংসাত্মক দৃশ্য নেই ছবিতে। তারপরও সেন্সর ছাড়পত্র নিয়ে ঝামেলায় পড়ে গেছে সালমান অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’। ‘বজরঙ্গি ভাইজান’ জনপ্রিয়তা পাওয়ার পর পাকিস্তানেও ‘প্রেম রতন ধন পায়ো’ দেখানোর অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু খোদ ভারতেই ছবি মুক্তির তারিখ নিয়ে গোল বেধেছে।
মিষ্টি মেয়ে সোনম কাপুর অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ একেবারেই সামাজিক ছবি। পরিচালক সুরাজের ইচ্ছে, পরিবারের সবাইকে নিয়ে এই ছবি উপভোগ করবে ভারতবাসী। ফলে ছবিটি শুধু হিন্দিতে নয়, তামিল ও তেলেগু ভাষায়ও করা হয়েছে। ঝামেলাটা বাধিয়েছে ছবির তেলেগু ভাষার নামটি। তেলেগু ভাষায় ‘প্রেম রতন ধন পায়ো’ কে করা হয়েছে ‘প্রেম লীলা’। আর এ নিয়েই সেন্সর বোর্ডের আপত্তি। মুক্তির কথা ছিল ১২ নভেম্বর। শেষ পর্যন্ত কবে নাগাদ এটি মুক্তি পাবে বলা যাচ্ছে না। হিন্দুস্তান টাইমস্