আটকে যেতে পারে 'পদ্মাবতী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

অনেক আলোচনা ও দেনদরবারের পর শুরু হয়েছিল ‘পদ্মাবতী’ ছবির শুটিং। কে অভিনয় করবেন এর প্রধান চরিত্রে, তা নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে যখন শুরু হলো শুটিং, তখনই ছবি বন্ধ করে দেওয়ার হুমকি আসতে থাকল রাজপুত নেতার কাছ থেকে।


রাজনৈতিক সংগঠন প্যাটেল নবনির্মাণ সেনার (পিএনএস) প্রধান হার্দিক প্যাটেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি দেখা যায় ছবিতে সত্য কাহিনি দেখানো হচ্ছে না, তাহলে সেটা চালাতেই দেওয়া হবে না। ভারতীয় সংবাদপত্র মুম্বাই মিররকে প্যাটেল বলেছেন, ‘রাজপুত সেনার সদস্যরা আমাকে জানিয়েছেন, বানসালি নাকি ইতিহাস ঠিকমতো পড়েননি। ফলে তাঁর ছবিতে রানি পদ্মাবতীকে ভুলভাবে উপস্থাপন করা হতে পারে। সুতরাং, আমরা তাঁকে আপাতত ছবির কাজ বন্ধ রাখতে বলেছি। শুটিং শুরুর আগে তাঁকে অবশ্যই রাজপুত নেতাদের সঙ্গে কথা বলতে হবে।’ প্যাটেল আরও বলেছেন, ‘বানসালিকে নিশ্চিত করতে হবে যে রানি পদ্মাবতীকে ভুলভাবে উপস্থাপন করা হবে না। না হলে নবনির্মাণ সেনারা ছবির প্রদর্শনী বন্ধ করে দেবে। ইতিহাস বিকৃত করার অধিকার কোনো পরিচালকের নেই।’

‘পদ্মাবতী’ ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রণবীর সিং। অবশ্য ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খবরটি সম্পর্কে তারা নিজেরাই নিশ্চিত নয়। হিন্দুস্তান টাইমস