আত্মজীবনী লিখবেন ঋষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋষি কাপুর
ঋষি কাপুর

কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী রেখার জীবনী প্রকাশিত হয়েছে। রেখার জীবন নিয়ে লেখা ইয়াসির উসমানের ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’ বইটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এবার জানা গেল, ঋষি কাপুরও আত্মজীবনী লেখা শুরু করবেন।
নানা সময় বিভিন্ন বেফাঁস মন্তব্য করার জন্য বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন ঋষি। আত্মজীবনীতে তাঁর জীবনের নানা মধুর ও হাস্যরসাত্মক ঘটনা যেমন থাকবে, তেমনি কিছু তিক্ত অভিজ্ঞতার কথাও তিনি পাঠকদের জানাবেন। এই বই প্রকাশিত হলে হয়তো বলিউডের আরও অনেক অজানা তথ্য জানা যাবে।
আর আত্মজীবনী লেখার কাজে তিনি কবে হাত দেবেন সেটা জানতে খুব বেশি বেগ পেতে হবে না। কারণ কখন কী করছেন সেটা সময়মতো টুইটারে প্রকাশ করতে একদম ভোলেন না ঋষি। ৬৪ বছর বয়সী এই অভিনেতা টুইটারে বেশ সক্রিয়। ফিল্মফেয়ার