আত্মহত্যা করেছেন কুশল পাঞ্জাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুশল পাঞ্জাবি। ছবি: টুইটার থেকে নেওয়া
কুশল পাঞ্জাবি। ছবি: টুইটার থেকে নেওয়া

তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ দিলে দেখবেন কত কত হাসিমুখ। হাসিমুখের এই মানুষ কোনো এক অজানা অভিমানে পৃথিবীকে বললেন চিরবিদায়। নিজ বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে ঝুলন্ত অবস্থায় ছোট পর্দার জনপ্রিয় মুখ কুশল পাঞ্জাবির লাশ উদ্ধার করা হয়। ভারতের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ৩৭ বছর বয়সী কুশল পাঞ্জাবির মৃতদেহ উদ্ধার করেন তাঁর স্ত্রী ও সন্তান। কুশল পাঞ্জাবির বন্ধু এবং সহকর্মী করণবীর বোহরা ইনস্টাগ্রাম তাঁর মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

করণবীর বোহরা ইনস্টাগ্রামে মেডেল গলায় কুশল পাঞ্জাবির একটা হাসিমুখের ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি কীভাবে চলে যেতে পারলে! আমি হতভম্ব হয়ে গেছি। আমি বিশ্বাস করি, তুমি এখন এই পৃথিবীর চেয়ে একটা ভালো জায়গায় আছ।’

ছবিটি পোস্ট করে বন্ধু এবং সহকর্মী করণবীর বোহরা ইনস্টাগ্রামে কুশল পাঞ্জাবির মৃত্যুর খবর জানান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেও
ছবিটি পোস্ট করে বন্ধু এবং সহকর্মী করণবীর বোহরা ইনস্টাগ্রামে কুশল পাঞ্জাবির মৃত্যুর খবর জানান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেও

কুশলের সর্বশেষ পোস্টে তাঁর আর তাঁর সন্তানের একটা ছবি। সেই ছবির নিচে ভক্তরা মন্তব্য করেছেন, ‘যা শুনছি, তা কি সত্যি?’, ‘ওপারে ভালো থাকবেন প্রিয়’, ‘কেন এমন হলো?’। একজন তো লিখেছেন, ‘এটা হতেই পারে না, নিশ্চয়ই কেউ তাঁকে খুন করেছে।’ বাস্তব জীবনে খুব অ্যাডভেঞ্চারপ্রিয় ছিলেন। সমুদ্র থেকে পাহাড়ে ছুটেছেন। বরফের মাঝে প্যারাগ্লাইডিং করেছেন। বাইক চালানো আর জিম ছিল তাঁর নেশার মতো।

সন্তানের সঙ্গে নানা ছবি, চিৎকার, নাচ আর গানের ভিডিও শেয়ার করতেন কুশল পাঞ্জাবি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
সন্তানের সঙ্গে নানা ছবি, চিৎকার, নাচ আর গানের ভিডিও শেয়ার করতেন কুশল পাঞ্জাবি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

তিনি আরও লিখেছেন, ‘নাচের প্রতি তোমার ভালোবাসা, ফিটনেস, অফ ট্র্যাকে বাইক চালানোর নেশা, তোমার চমৎকার বাবা হয়ে ওঠা আর সবকিছুর ওপরে তোমার হাসিমুখ—সব চোখে ভাসছে। এগুলো ভোলা যায় না, ভোলা যাবে না। তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে। আমি মনে রাখব, একটা দুখী ছেলে, যে তার জীবনের প্রতিটি স্পন্দন দিয়ে বেঁচে থাকার মানে অনুভব করতে চেয়েছিল।’

স্ত্রীর জন্মদিনে ছবিটি পোস্ট করেছিলেন কুশল পাঞ্জাবি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
স্ত্রীর জন্মদিনে ছবিটি পোস্ট করেছিলেন কুশল পাঞ্জাবি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার প্রণয় অশোক সাংবাদিকদের বলেছেন, ‘আত্মহত্যার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে। তাই এখনই কিছু বলা সম্ভব নয়।’

ছবিটি পোস্ট করে কুশল পোষা কুকুরকে জিজ্ঞেস করেন, ‘এ সপ্তাহের ছুটির দিনে কী করা যায়, বল তো।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ছবিটি পোস্ট করে কুশল পোষা কুকুরকে জিজ্ঞেস করেন, ‘এ সপ্তাহের ছুটির দিনে কী করা যায়, বল তো।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

কুশল পাঞ্জাবি ১৯৯৭ সালে ‘দিওয়ানা তো দিওয়ানা হ্যায়’ গানের ভিডিওর মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ‘ঝলক দিখলা যা’ আর ‘ফিয়ার ফ্যাক্টর’-এ তিনি দেখিয়েছেন নিজের মেধার ঝলক। ছোট পর্দার পাশাপাশি ‘লক্ষ্য’ (২০০৪), ‘কাল’ (২০০৫) ‘ধন ধনা ধন গোল’ (২০০৭), ‘সালাম-ই-ইশক’ (২০০৭) ছবিতে অভিনয় করেছেন তিনি।

সন্তানের সঙ্গে কুশল পাঞ্জাবি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
সন্তানের সঙ্গে কুশল পাঞ্জাবি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া