আদালতে হৃতিক সুজানের ইতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা জানাই ছিল, ভাঙন ধরেছে হৃতিক-সুজানের সংসারে। বলিউডের অন্যতম আকর্ষণীয় এই জুটির বিচ্ছেদের আভাস পাওয়া গিয়েছিল গত বছর ডিসেম্বর মাসে। তবু আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগ পর্যন্ত ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন, ঝগড়া-বিবাদ ভুলে আবারও যদি এক ছাদের নিচে আসেন দুজন! সিনেমার মানুষ তাঁরা, তাঁদের জীবন তো এটুকু ‘সিনেমাটিক’ হতেই পারে।
হলো না। অবশেষে আদালতে আনুষ্ঠানিকভাবেই ছাড়াছাড়ি হলো হৃতিক রোশন আর সুজান খানের। তবে হৃহান আর হৃধান—তাঁদের দুই সন্তান এখন কার সঙ্গে থাকবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি। জিনিউজ।