আদিত্য অমন নন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই এক সমস্যা। কোনো অভিনেতা কোনো একটা চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়ে গেলে সবাই ভাবে, বাস্তবের মানুষটিও বুঝি অমন। আশিকি
টুতে আদিত্য রায় কাপুরকে সবাই মদের নেশায় নিজেকে শেষ করে ফেলা এক সংগীততারকা হিসেবে দেখেছে। সন্দেহ নেই আদিত্য চরিত্রটি অসাধারণ বাস্তব করে তুলে ধরতে পেরেছেন। সমস্যা হলো, কারও কারও ধারণা হয়েছে, এসবই বোধ হয় ‘জীবন থেকে নেয়া’।
এ কারণেই আদিত্যকে নিজের চরিত্রর শংসাবচন নিয়ে হাজির হতে হলো। ২৮ বছর বয়সী এই অভিনেতা বললেন, বাস্তবের মানুষটি অন্য রকম। মদ খেয়ে নিজেকে মেরে ফেলার মতো বোকা তিনি নন। তাহলে এত সুন্দরভাবে চরিত্রটি ফুটিয়ে তুললেন কীভাবে? অভিনেতাদের দেখার, পর্যবেক্ষণের ভালো চোখ থাকতে হয়। আদিত্য তাঁর আশপাশের প্রেমময় মানুষ আর চূড়ান্ত রকমের মাতালদের খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেই ‘রাহুল’ চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। এএনআই।