আনন্দে আত্মহারা কিয়ারা

কিয়ারা আদভানিএ এন আই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ এই অভিনেত্রীর বছরজুড়ে সিনেমা আর সিনেমা, যেন ঝুড়িভর্তি সুবাসিত ফুল! আনন্দে যেন আত্মহারা বলিউড তারকা কিয়ারা আদভানি। একের পর এক সিনেমা পাচ্ছেন। শিগগির তাঁকে দেখা যাবে ভারতের দুই চলচ্চিত্রাঙ্গনের দুজন সুপারস্টারের সঙ্গে।

কিয়ারা আদভানি
ইনস্টাগ্রাম

একজন দক্ষিণি তারকা রামচরণ, আরেকজন বলিউডের রণবীর সিং। বেশ কিছুদিন ধরে চলছিল জল্পনা–কল্পনা, কিয়ারা কি আরসি ফিফটিন ছবিতে অভিনয় করবেন? দক্ষিণি এই ছবিতে কিয়ারার সংযুক্তি নিয়ে আগ্রহ ছিল তাঁর অনুরাগীদের। এবার সেই জল্পনা–কল্পনার অবসান হয়েছে।

কিয়ারা আদভানি
ইনস্টাগ্রাম

রামচরণের সঙ্গে জুটি বেঁধে আরসি ফিফটিন ছবিতে দেখা যাবে কিয়ারাকে। ইতিমধ্যে তিনি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানেই শেষ নয়। দক্ষিণের খ্যাতিমান পরিচালক শংকরের একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন কিয়ারা। আবার রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে একটি বলিউড ছবিতেও আসছেন তিনি। দক্ষিণের হিট ছবি অন্নিয়ন–এর হিন্দি রিমেকে রণবীর ও কিয়ারাকে একত্রে দেখা যাবে।

কিয়ারা আদভানি
ইনস্টাগ্রাম

কিছুদিন আগে রণবীর জানিয়েছিলেন, শংকরের হিট ছবি অন্নিয়ন–এর হিন্দি রিমেকে তিনি অভিনয় করতে যাচ্ছেন। এই ছবির শুটিং আগামী বছর শুরু হবে। অন্নিয়ন–এর হিন্দি রিমেকে কিয়ারাকে দেখা যাবে নন্দিনীর ভূমিকায়। তামিল ছবিটিতে ওই চরিত্রে ছিলেন সাধা। রামচরণের সঙ্গে শুটিং শেষ করেই রণবীরের সঙ্গে শুটিং শুরু করবেন কিয়ারা।

কিয়ারা আদভানি
ইনস্টাগ্রাম

২০০৫ সালে মুক্তি পেয়েছিল তামিল ছবি অন্নিয়ন। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। ছবিটির হিন্দি সংস্করণ অপরিচিত।

কিয়ারা আদভানি
ইনস্টাগ্রাম

টেলিভিশনের জনপ্রিয় ছবিগুলোর একটি অপরিচিত। অন্নিয়ন অমবি নামের এক উকিলকে ঘিরে, যে মাল্টিপল পার্সোনালিটি ডিজঅর্ডারের শিকার। অমবির চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণি তারকা বিক্রম। রিমেক ছবিতে অমবি চরিত্রে দেখা যাবে রণবীরকে। ব্যতিক্রমী এক চরিত্রে তাঁকে পর্দায় পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

কিয়ারা আদভানি
ইনস্টাগ্রাম