আনুশকাকে বিরাটের 'উড়ন্ত চুম্বন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড গড়ার পরপরই হেলমেট খুলে আনুশকার দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন বিরাট
রেকর্ড গড়ার পরপরই হেলমেট খুলে আনুশকার দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন বিরাট

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ছয় হাজার রান করার রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। গতকাল রোববার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে রেকর্ড গড়ার পরপরই মাঠে উপস্থিত বলিউডের অভিনেত্রী আনুশকাকে উদ্দেশ করে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই তারকা ক্রিকেটার।
গত বেশ কিছুদিন ধরেই বিরাটের সঙ্গে ব্যান্ড বাজা বারাত তারকা আনুশকা শর্মার প্রেমের জোর গুঞ্জন চলছে। প্রেমের কথা মুখে স্বীকার না করলেও এই জুটির নানা কর্মকাণ্ডে তাঁদের বিশেষ সম্পর্কের আঁচ পাওয়া গেছে। সম্প্রতি আবারও তার প্রমাণ মিলল। গতকাল নিজের ১৪৪তম ম্যাচ খেলে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিরাট। মাঠে হাজির ছিলেন আনুশকা। রেকর্ড গড়ার পরপরই হেলমেট খুলে আনুশকার দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন ২৬ বছর বয়সী জনপ্রিয় এ ক্রিকেটার। জবাবে দাঁড়িয়ে বিরাটকে অভিনন্দন জানান ২৬ বছর বয়সী আনুশকা। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
রাজীব গান্ধী স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ খেলার একপর্যায়ে অর্ধশতক পূরণ করেন বিরাট। আর এর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ছয় হাজার রান করার রেকর্ড গড়েন তিনি। ১৪৪টি ম্যাচে ১৩৬টি ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রখ্যাত ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের। ১৫৬টি ম্যাচে ১৪১টি ইনিংস খেলে ২৫ বছর আগে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ছয় হাজার রান করার রেকর্ড গড়েছিলেন ভিভিয়ান।
বিরাট রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গে গ্যালারিতে চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় আনুশকাকে। এর পরপরই তিনি বিরাটের কাছ থেকে উড়ন্ত চুম্বন উপহার পেয়ে দাঁড়িয়ে অভিনন্দন জানান।

 আরও পড়ুন: