আনুশকার বিরহ হৃদয় ভেঙেছে বিরাটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি ও আনুশকা শর্মা
বিরাট কোহলি ও আনুশকা শর্মা

তবে কি আনুশকা শর্মার সঙ্গে প্রেমের ইতি ঘটেছে বিরাট কোহলির? সম্প্রতি একটি সেলফি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘হার্ট ব্রোকেন’। কে হৃদয় ভেঙেছে বিরাটের? অনেকেই বলছেন, আনুশকার সঙ্গে এক রকম ছাড়াছাড়িই হয়ে গেছে এই তারকা ক্রিকেটারের। এদিকে এই সেলফিও কিন্তু তারই ইঙ্গিত দিচ্ছে!
একটা সময় ছিল যখন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির ছায়ার মতোই ছিলেন অভিনেত্রী আনুশকা শর্মা। গ্যালারি থেকে শুরু করে শপিং মল, লং ড্রাইভ থেকে শুরু করে বিকেলে বাগানে হাঁটা। বিরাট-আনুশকার প্রেম যেন হয়ে উঠেছিল সংবাদমাধ্যমে প্রকাশিত মুখরোচক বিষয়গুলোর অন্যতম।
কিন্তু সেই কিংবদন্তি হয়ে ওঠা প্রেমেও যে বিচ্ছেদের সুর বাজছে। বিরাট-আনুশকার বিচ্ছেদের বিষয়টি সম্পর্কে এ দুজন নিশ্চিত করে কোনোকিছু না জানালেও সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিরাটের এই ‘হৃদয়ভাঙা’ সেলফি পোস্ট করার পর সেটি মুছে ফেলা, ঠিক এর পরপরই নতুন করে সেই ছবি আবারও পোস্ট করে লেখা, ‘মনে হচ্ছে, এ ছবি মুছে আমি একটা অপরাধ করে ফেলেছি। দুঃখিত...’— একটা বিষয়কে অন্তত সবার কাছে স্পষ্ট করেছে। সেটি হচ্ছে—ভালো নেই বিরাট। আনুশকার বিরহে বিরাটের ভীষণ মন খারাপ।
যা-হোক, এ মুহূর্তে আনুশকা শর্মাও ভীষণ ব্যস্ত সালমান খানের সঙ্গে ‘সুলতান’ ছবির শুটিংয়ে। বিরাটও অবশ্য ঠিক বসে নেই। তিনিও ব্যস্ত হয়ে পড়েছেন খেলার শিডিউলের সঙ্গে নিজেকে মেলাতে। সম্ভবত এই ব্যস্ততাও প্রেমের ভাঙনে বিশেষ কোনো ভূমিকা রেখেছে। কে জানে! মিড-ডে।