আনুশকার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা

কাঁহাতক আর সহ্য করা যায়! মানছেন, তাঁরা এই মুহূর্তে ভারতের সবচেয়ে আকর্ষণীয় জুটি। কাশী গেলেও খবর, কাশি দিলেও খবর। কিন্তু প্রতিটা মুহূর্ত ক্যামেরার ফোকাস তাড়া করছে, এ যে অসহনীয় এক অনুভূতি। এর ওপর নতুন উপদ্রব হয়েছে সামাজিক মাধ্যম। এখন আর তারকারা দূর আকাশের তারা নন। তারকারা চলে এসেছেন আঙুলের ডগায়, মানে মোবাইলের টাচ স্ক্রিনে আর কি। তারকারাও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চান। কিন্তু কেউ কেউ যে সীমা ছাড়িয়ে যাচ্ছেন!
সীমা ছাড়ানোর এ ঘটনা সীমাহীনভাবে ঘটছে বলেই আনুশকা শর্মা স্রেফ হুমকি দিয়ে বসলেন। এখন থেকে তাঁর টুইটারে থাকবে কড়া নজরদারি। যে বা যাঁরা আপত্তিকর কোনো মন্তব্য করবেন, সঙ্গে সঙ্গে ছাঁটাই। আনুশকা টুইট করেছেন, ‘নিজের টুইটারটিকে যথাসম্ভব ইতিবাচক রাখার চেষ্টা করছি। তাই দায়িত্বজ্ঞানহীনের মতো যাঁরা আজেবাজে কথা লিখবেন, তাঁদের ব্লক করে দেব।’ টুইটার।