আনুশকার 'ঝুঁকি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে সফল হওয়ার সহজ দাওয়াই আছে। আছে নির্দিষ্ট কিছু মসলা। বৃত্তের বাইরে যেতে সাহস সবার হয় না। কিন্তু একেবারে নতুন ছবিতেই সেই ঝুঁকিটা নিয়েছিলেন আনুশকা শর্মা। ভারতের এক মহাসড়কের গল্প নিয়ে বানিয়েছেন এনএইচ-টেন। আর প্রথম ছবিতেই অবিশ্বাস্য সাফল্য!
না, ছবির পরিচালক তিনি নন। প্রযোজনা করেছেন। অভিনয়ও। ক্রাইম-থ্রিলার ধাঁচের সেই ছবি বক্স অফিস মাত করে দিয়েছে। আনুশকা এখন এ রকম আরও ঝুঁকি নিতে প্রস্তুত, ‘নাচ-গান না থাকলে সেটাকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে করা হয় ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে। তবে ভবিষ্যতে এ ধরনের ছবি আমরা আরও করব।’ পিটিআই।