আনুষ্ঠানিকভাবে আলাদা হলেন ফারহান-অধুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহান আখতার ও অধুনা ভবানী
ফারহান আখতার ও অধুনা ভবানী

নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার ও তাঁর স্ত্রী অধুনা ভবানী অনেক দিন ধরেই আলাদা থাকছিলেন। কিন্তু এবার তাঁরা আনুষ্ঠানিকভাবে ‘সাবেক’ হলেন। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ফারহান ও অধুনা গত বছর অক্টোবরে ভারতের বান্দ্রার আদালতে বিচ্ছেদের মামলা করেছিলেন। আদালত সম্প্রতি এই সাবেক দম্পতির তালাক মঞ্জুর করেছেন। 

মামলার পর আদালত ফারহান ও অধুনাকে ছয় মাসের অন্তর্বর্তী সময় দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের অপেক্ষা না করেই এই জুটি বিচ্ছেদের প্রক্রিয়া চালিয়ে যান। অবশেষে ১৬ বছরের সংসারজীবনের আনুষ্ঠানিক ইতি টানলেন তাঁরা। দুই সন্তান সাক্ষ্য ও আকিরার অভিভাবকত্ব মা অধুনা পেয়েছেন। তবে, ফারহান চাইলে তাঁদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন আদালত। বলিউড হাঙ্গামা।