
ভ্যানিটি ফেয়ারের চলতি বছরের সেপ্টেম্বর সংখ্যার জন্য অভিনয় ও ফ্যাশন নিয়ে কথা বলেছেন একদল তরুণ শিল্পী। তাঁদের মধ্যে যেমন রয়েছেন তরুণ অভিনেতা এলিজাবেথ দেবিস্কি, তেমনি আছেন কিংবদন্তি শিল্পী এলভিস প্রিসলির নাতনি অভিনেত্রী রাইলি কিয়ো।
এই তালিকায় আরও আছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যে ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মধ্য দিয়ে যিনি হলিউডে তাঁর যাত্রা শুরু করেছেন।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশিত না হলেও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে সেখানকার খণ্ডিত কিছু তথ্য। প্রিয় পোশাক সম্পর্কে জানতে চাইলে দীপিকা বলেছেন, ‘আরামদায়ক যেকোনো পোশাকই আমার পছন্দের। সেটা আপনাকে পূর্ণতা দিতে পারলেই হলো। যেন মনে হয়, আপনি পোশাক পরেছেন, পোশাক আপনাকে পরেনি।’
পোশাকের ব্যক্তিগত স্টাইল সম্পর্কে জানতে চাইলে দীপিকা বলেন, ‘গাউন ও শাড়ির মধ্যে বেছে নিতে বললে আমি শাড়িই পরব।’
দীপিকার কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর স্টাইল আইকন কে?
দীপিকা বলেছেন, ‘আমার মা’। ইন্ডিয়ান এক্সপ্রেস।