আবার আসছে 'রাওয়ান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

​‘রাওয়ান’ মুক্তির পেরিয়েছে পাঁচ বছর। শাহরুখ খান অভিনীত সুপারহিরোর কাহিনিভিত্তিক ছবি ‘রাওয়ান’ আবারও নির্মিত হচ্ছে। বেশ আলোচনা হলেও ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তবু ‘রাওয়ান’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক অনুভব সিনহা।
পরিচালক অনুভব সিনহা ব্যস্ত তাঁর আরেক সিক্যুয়েল ‘তুম বিন টু’ নিয়ে। তাঁর ঝুলিতে সেক্যুয়েলের অভাব নেই। এরই মধ্যে তিনি জানালেন সিক্যুয়েল বানাবেন ‘রাওয়ান’-এর। অনুভব বলেন, ‘শাহরুখ ও আমি সিক্যুয়েল বানানোর ব্যাপারে খুব আগ্রহী। গত জুনে আমার জন্মদিনে এ নিয়ে কথা হয়। আমরা একটি গল্পও প্রস্তুত করার চেষ্টা করছি। খুব সম্ভব সেটিই “রাওয়ান”-এর সিক্যুয়েল হতে পারে। তবে এটা নির্ভর করছে গল্প ও শাহরুখের সময়ের ওপর।’
বর্তমানে শাহরুখ ইমতিয়াজ আলীর ‘দ্য রিং’ ছবিতে কাজ করছেন। শিগগির তাঁকে দেখা যাবে আরও দুটি ছবি, গৌড়ি শিন্ডের ‘ডিয়ার জিন্দেগি’ ও রাহুল ধোলাকিয়ার ‘রইস’ ছবিতে। মিডডে।