আবার আসছে 'আই লাভ ইউ কি...কি...কি কিরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই সময়ের ডর’র শাহরুখ।
সেই সময়ের ডর’র শাহরুখ।

‘আই লাভ ইউ কি...কি...কি কিরণ।’ পর্দায় জুহি চাওলার উদ্দেশে শাহরুখ খানের বিখ্যাত এই সংলাপটি নব্বই দশকে দারুণ সাড়া ফেলেছিল। তখন থেকে দেশ–বিদেশের মঞ্চে এমনকি বিভিন্ন সময়ের সিনেমার পর্দায়েও কৌতুক হিসেবে শাহরুখের এ সংলাপ চর্চিত হয়েছে অগণিতবার। আজও তার জনপ্রিয়তা কম নয়। এখনো কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাহরুখের প্রসঙ্গ এলে উপস্থাপক কৌতুক করে বলেন, ‘কি...কি...কি কিরণ’।

সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ফের একবার ‘ডর’ নিয়ে হাজির হচ্ছে যশরাজ ফিল্মস। বরুণ ধাওয়ান থেকে রণবীর সিং—বলিউড বাদশার ছবির রিমেক করতে চেয়ে অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু, আপাতত সে ইচ্ছা পূরণ হচ্ছে না। কারণ, পূর্ণদৈর্ঘ্যের সিনেমা নয়, ‘ডর’-কে মিনি ওয়েব সিরিজ হিসেবে নিয়ে আসছে যশরাজ। ওয়াই-ফিল্মস চ্যানেলে দেখা যাবে এই নতুন ‘ডর’। নাম দেওয়া হয়েছে ‘ডর ২.০’।

এই সময়ের ডর’র প্রচ্ছদ।
এই সময়ের ডর’র প্রচ্ছদ।

জানা গেছে, মূল সিনেমার মতো এখানেও রাহুল, কিরণ ও সুনীল থাকলেও গল্পে কিছুটা পরিবর্তন রয়েছে। করা হয়েছেন সমসাময়িক। যেমন এবারের ‘ডর’-এ তুলে ধরা হয়েছে সাইবার ক্রাইমের ভয়ংকর রূপ। সোশ্যাল মিডিয়ায় হেনস্তা কোন পর্যায়ে যেতে পারে, তা দেখানো হবে ‘ডর ২.০’-তে।
‘ডর ২.০’-এর পরিচালনা করেছেন বিকাশ চন্দ্র। সিরিজটা পাঁচটি পর্বে ভাগ করে দেখানো হবে।