আবার জাদু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজয় ঘোষ
সুজয় ঘোষ
বিদ্যা বালান
বিদ্যা বালান

কলকাতা, বিদ্যা বালান আর সুজয় ঘোষ। এই তিনের মিশেল যেবার হয়েছিল, বলিউড পেয়েছিল অসামান্য এক সৃষ্টি—কাহানি। আবার কি দেখা যাবে এই তিনের জাদু? যেতেও পারে। এবার অবশ্য পরিচালক নয়, সুজয় আছেন প্রযোজকের ভূমিকায়। নতুন ছবি টিন-এর শুটিংয়ে আবার কলকাতায় ফিরেছেন বিদ্যা—যে কলকাতাকে নিজের দ্বিতীয় ঘর বলে মানেন এই অভিনেত্রী।
অভিনেত্রী বিদ্যার উত্থানের পেছনে কলকাতা আর বাংলা জড়িয়ে আছে শিকড়ের মতো। বাংলা ছবি ভালো থেকো দিয়েই অভিনয়জীবন শুরু। প্রথম হিন্দি ছবি পরিণীতাও শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে, পরিচালকও ছিলেন বাঙালি। এরপরই মুন্না ভাই-এর সেই সাফল্য আসে বিদ্যার জীবনে। বাংলাকে তাই আপন করে নিয়েছেন বিদ্যা। ভারতের আরেক প্রান্তে জন্ম হলেও বাংলা বলেনও দারুণ।
টিন পরিচালনা করছেন ঋভু দাশগুপ্ত। এই ছবিতে বিদ্যার সঙ্গে জুটি বেঁধেছেন নওয়াজউদ্দিন সিদ্দিক। কাহানি ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নওয়াজউদ্দিন অভিনয় করেছিলেন। নওয়াজউদ্দিন না হলে কাহানি হতো নাকি! কাহানির এই ত্রিরত্নের আরেকটি অসাধারণ সৃষ্টির জন্য অপেক্ষা তাই করতেই পারেন দর্শকেরা। আইএএনএস।