আবার দুর্ধর্ষ সোনাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফোর্স টু’ ছবিতে সোনাক্ষি সিনহা
‘ফোর্স টু’ ছবিতে সোনাক্ষি সিনহা

সম্প্রতি বেরিয়েছে অ্যাকশন ড্রামা ‘ফোর্স টু’ ছবির ট্রেলার। ‘আকিরা’ তারকা সোনাক্ষীকে আবারও দেখা যাবে ধুন্ধুমার সব মারামারির দৃশ্যে। এখন এ কথা বলাই যায়, অ্যাকশন ঘরানার ছবিটিকে পছন্দের তালিকায়ই রাখছেন সোনাক্ষী।

ছবিটিতে দেখা যাবে আরেক অ্যাকশন তারকা জন আব্রাহামকে। ‘ফোর্স’, ‘রকি হ্যান্ডস্যাম’, ‘ধুম’ ও ‘রেস টু’–এর মতো ‘ফোর্স টু’ ছবিতেও দেখিয়েছেন তাঁর নৈপুণ্য। ‘ফোর্স টু’ ছবির মাধ্যমে আবারও অ্যাকশন তারকা হিসেবে ধরা দিলেন তিনি।
ছবিতে এই দুই অ্যাকশন নায়ক-নায়িকার সঙ্গে ভিলেন হিসেবে আছেন ‘মারদানি’ ছবির ভিলেন তাহির রাজ। শিব নামে ভিলেন চরিত্রে আবারও ভয়ংকররূপে দেখা দেবেন তিনি। ছবিতে তিনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’কে ধ্বংস করার জন্য কাজ করেন। আর মুম্বাই এসিপি যশবর্ধন (জন) ও কেকে (সোনাক্ষী) মিলে শিবের তালিকায় থাকা সেই ‘র’ এজেন্টদের রক্ষা করতে কাজ করেন। তিনি মিনিটের ট্রেলারে জন ও সোনাক্ষীর ধুন্ধুমার মারামারি ও প্রশংসনীয় স্টান্ট দেখা যায়।
ছবিতে জেনেলিয়া ডি সুজা অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে অবশ্য ট্রেলারে দেখা যায়নি। তিন মিনিটের ট্রেলারটি গতকাল প্রকাশ করা হয়েছে। অভিনয় দেও পরিচালিত ছবিটি ১৮ নভেম্বর মুক্তির কথা আছে। এনডিটিভি।