আবার বাবা হলেন 'শার্লক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শার্লক’ বেনেডিক্ট কাম্বারব্যাচ ও স্ত্রী সোফি হান্টার
‘শার্লক’ বেনেডিক্ট কাম্বারব্যাচ ও স্ত্রী সোফি হান্টার

ছোট পর্দা কাঁপানো ‘শার্লক হোমস’ ওরফে বেনেডিক্ট কাম্বারব্যাচ দ্বিতীয়বারের মতো বাবা হলেন। ৩ মার্চ লন্ডনের পোর্টল্যান্ড হসপিটালে তাঁর স্ত্রী সোফি হান্টার পুত্রসন্তানের জন্ম দেন। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল এ খবর জানিয়েছে। তবে কাম্বারব্যাচ পরিবার আনুষ্ঠানিকভাবে এখনো এ খবর প্রকাশ করেননি।

কাম্বারব্যাচ তাঁর নবজাতক ছেলের নাম রেখেছেন হাল অডেন কাম্বারব্যাচ। শেক্‌সপিয়ারের সৃষ্ট একটি চরিত্রের নাম থেকে অনুপ্রাণিত হয়ে ছেলের এই নাম রেখেছেন তিনি। শেক্‌সপিয়ারের ইতিহাসনির্ভর নাটকে পঞ্চম হেনরির ডাকনাম ছিল ‘হাল’। ইতিহাসনির্ভর সেই নাটকগুলো অবলম্বন করেই ‘দ্য হলো ক্রাউন’ নামে একটি টিভি সিরিজ আছে, যাতে কাম্বারব্যাচও অভিনয় করেছিলেন। সেই সিরিজে হাল চরিত্রে অভিনয় করেছিলেন কাম্বারব্যাচের কাছের বন্ধু টম হিডেলস্টোন।
প্রায় ১৭ বছর প্রেমের পর ২০১৫ সালের ভালোবাসা দিবসে বেনেডিক্ট কাম্বারব্যাচ ও সোফি হান্টার বিয়ে করেন। সোফি মঞ্চনাটক নির্দেশক। তাঁদের প্রথম সন্তান ক্রিস্টোফার কার্লটন কাম্বারব্যাচের বয়স ২১ মাস। এন্টারটেইনমেন্ট ডেইলি।