আবার মণি রত্নমের সিনেমায় ঐশ্বরিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই
ঐশ্বরিয়া রাই

সদ্যই ফিরেছেন কান চলচ্চিত্র উৎসব থেকে। কানের লালগালিচার ঝলক এখনো মুছে যায়নি ভক্ত হৃদয় থেকে। এরই মাঝে শোনা গেল মণির রত্নমের সিনেমায় আবারও দেখা যেতে পারে ‘বিউটি কুইন’ ঐশ্বরিয়া রাইকে।

এর আগে মণি রত্নম ঐশ্বর্যকে নিয়ে বানান ‘ইরুভার’, ‘গুরু’ ও ‘রাবণ’ সিনেমাগুলো। এর মধ্যে ‘গুরু’ ও ‘রাবণ’ সিনেমাতে ঐশ্বরিয়ার সহশিল্পী ছিলেন তাঁর স্বামী অভিষেক বচ্চন। ছবিটি হবে রোমান্টিক। ভাষা হবে হিন্দি ও তামিল। অনেক দিন ধরেই মণি রত্নম ও ঐশ্বরিয়া কথা-চালাচালি করছিলেন। শেষমেশ ছবিটি তৈরি হচ্ছে। ঐশ্বরিয়া অবশ্য কোনো কিছু এখনো নিশ্চিত করেননি। বললেন, ‘আমি পাঁচ মাস ব্যক্তিগত কাজের জন্য সবকিছু থেকে ছুটি নিয়েছিলাম। আমি ধন্য যে কাজটি শেষ করেছি। তার মানে আমি এ কয়দিন ব্যক্তিগত কাজ করেছি। কোনো সিনেমাবিষয়ক সভা করিনি। গত সপ্তাহ থেকে কাজ শুরু করেছি। দুটি পাণ্ডুলিপি ভালো লেগেছে। তবে যখন জানানোর প্রয়োজন মনে করব, তখন জানাব। কিন্তু এখন আমি শুধুই পাণ্ডুলিপি দেখছি।’
ঐশ্বরিয়াকে শেষ দেখা যায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। সেখানে তাঁর সহশিল্পী ছিল রণবীর কাপুর ও আনুশকা শর্মা। এনডিটিভি